চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ এপ্রিল) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৩৭ পিস ভারতীয় GOAT POX VACCINE, ১৯১ পিস STERILE DILUENT এবং ৩৮ পিস ভারতীয় SC STAR ব্র্যান্ডের মদ (জুস প্যাকেটে রাখা)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

হাটখোলা ক্যাম্পের কমান্ডার মোঃ সাইদুর বারী জানান, চোরাকারবারীরা সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এসব নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আনতে চেষ্টা করে। খবর পেয়ে অভিযান চালিয়ে পূর্ব উচনা সীমান্তের মাঠে মেইন পিলার ২৮১/৩৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৫

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ এপ্রিল) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৩৭ পিস ভারতীয় GOAT POX VACCINE, ১৯১ পিস STERILE DILUENT এবং ৩৮ পিস ভারতীয় SC STAR ব্র্যান্ডের মদ (জুস প্যাকেটে রাখা)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

হাটখোলা ক্যাম্পের কমান্ডার মোঃ সাইদুর বারী জানান, চোরাকারবারীরা সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এসব নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আনতে চেষ্টা করে। খবর পেয়ে অভিযান চালিয়ে পূর্ব উচনা সীমান্তের মাঠে মেইন পিলার ২৮১/৩৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত