চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে সাপের কামড়ে কাশেম আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে ইউনিয়নের গুনির মোড় সংলগ্ন মাহাতা পুকুর গুচ্ছগ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কাশেম আলী নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সানপুর গ্রামের বাসিন্দা ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গৃহপালিত পশুর জন্য ঘাস কাটার প্রস্তুতি নিচ্ছিলেন কাশেম আলী। দা ধার দেওয়ার পর বস্তা বের করতে গোয়ালঘরে ঢোকার সময় সেখানে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাশেম আলীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে গ্রামজুড়েও নেমে এসেছে শোকের মাতম।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫