ফিলিস্তিনের গাজার জন্য ত্রাণ বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একটি জাহাজে জলকামান নিক্ষেপ করেছে ইসরাইলি নৌবাহিনী বলে জানা গেছে। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সামরিক জাহাজ থেকে ফ্লোটিলার একটি জাহাজে জোরালো জলধারা নিক্ষেপ করা হচ্ছে।
নৌবহরে থাকা ‘মিকেনো’ নামের জাহাজের অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানান, ইসরাইলি জাহাজটি প্রায় ১০ মিনিট তাদের অনুসরণ করে এবং কাছাকাছি এসে জাহাজ ও কর্মীদের সামগ্রীতে জল ছুড়ে ভিজিয়ে দেয়।
ভিডিওতে কুকুকায়তেকিন বলেন, “আমাদের জাহাজ ও সব সামগ্রী ভিজে গেছে। তারা প্রায় ১০ মিনিট ধরে পানি ছুড়েছে। ইসরাইলি বাহিনী আমাদের ইঞ্জিন বন্ধ করতে বলে, কিন্তু আমরা যাত্রা চালিয়ে যাই। তবে আমাদের কয়েকজন সহকর্মী ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, নারী অধিকারকর্মীদের অবস্থাও কঠিন।”
তিনি আরও জানান, ইসরাইলি বাহিনী তাদের হাত তুলতে নির্দেশ দেয় এবং প্রায় ১০–১২ মিনিট পর সরে যায়।
রয়টার্স নিশ্চিত করেছে, ভিডিওটি ‘মিকেনো’ জাহাজ থেকেই ধারণ করা হয়েছে। তবে ঘটনাটি ঠিক কখন এবং কোথায় ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই ইসরাইল আটক করেছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।”
প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগ। ৪০টির বেশি বেসামরিক নৌযানে যুক্ত হয়েছে প্রায় ৪৪টি দেশের ৫০০ জন অধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবী। নৌবহরটি প্রথম যাত্রা শুরু করে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও একাধিক জাহাজ যুক্ত হয়ে গাজাগামী যাত্রায় অংশ নেয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫