চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার মেট্রিকটন

প্রকাশ : ১৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার মেট্রিকটন

চলতি বোরো মৌসুমে খুলনা বিভাগে ধান ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪৫ হাজার ৩৭ মেট্রিকটন ও এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিকটন। এ উপলক্ষে আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ধান, চাল ও গম সংগ্রহ বিষয়ক মনিটরিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা বিভাগের কমিশনার মো. ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। তিনি বলেন, “সরকার নির্ধারিত সময়ে এবং ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ করবে, যা কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।”

২০২৫ সালের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গম সংগ্রহ চলবে ৩১ জুলাই পর্যন্ত। ‘আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে গম সংগ্রহ করা হবে।

সরকার নির্ধারিত সংগ্রহমূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ও গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকা। সারাদেশে মোট সংগ্রহ লক্ষ্যমাত্রা ধান ৩ লাখ ৫০ হাজার মেট্রিকটন এবং সিদ্ধ চাল ১৪ লাখ মেট্রিকটন।

কৃষকদের সহায়তার জন্য সংগ্রহ কার্যক্রমে অ্যাপ ও ম্যানুয়াল পদ্ধতি—উভয়ই চালু রয়েছে। বৈধ ও সচল চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা উপপরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমেরন বিশ্বাস, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার মেট্রিকটন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত