চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

খুলনার বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় মুহাসীন (৪২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিছমত ফুলতলা গেট সংলগ্ন একটি চিড়া মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহাসীন দাকোপ উপজেলার চালনা গ্রামের আফজাল শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি একজন রাইডার হিসেবে কাজ করতেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গ্যাস বোঝাই দুটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মুহাসীন এক যাত্রীসহ মোটরসাইকেলযোগে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করলে তার বাইকটি ইজিবাইকের সাথে ধাক্কা খায়। এতে মুহাসীন সড়কে পড়ে গিয়ে একটি ট্রাকের চাকার নিচে চলে যান।

সাথে থাকা মোটরসাইকেল যাত্রী জানান, ট্রাকের একটি চাকা মুহাসীনের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৫

featured Image

খুলনার বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় মুহাসীন (৪২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিছমত ফুলতলা গেট সংলগ্ন একটি চিড়া মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহাসীন দাকোপ উপজেলার চালনা গ্রামের আফজাল শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি একজন রাইডার হিসেবে কাজ করতেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গ্যাস বোঝাই দুটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মুহাসীন এক যাত্রীসহ মোটরসাইকেলযোগে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করলে তার বাইকটি ইজিবাইকের সাথে ধাক্কা খায়। এতে মুহাসীন সড়কে পড়ে গিয়ে একটি ট্রাকের চাকার নিচে চলে যান।

সাথে থাকা মোটরসাইকেল যাত্রী জানান, ট্রাকের একটি চাকা মুহাসীনের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত