চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
খুলনায় নদী থেকে ১৩ বছরের অজ্ঞাতনামা কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ মে দুপুর সাড়ে ১২ টার দিকে মিরেরডাঙা খেয়াঘাট এলাকা থেকে ঔই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, মীরেরডাঙা খেয়া ঘাটের বাসিন্দারা মরদেহটি নদীর পাড়ে ভাসতে দেখে পানি থেকে পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌ্ছায়। তিনি আরো বলেন, ছেলেটির বয়স অনুমান ১৩ হবে। তবে কিশোরটির শরীরের উপরের অংশে কোন পোশাক ছিল না। নীচে একটি ব্লু রংয়ের জিন্স প্যান্ট পরা ছিল। নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image
খুলনায় নদী থেকে ১৩ বছরের অজ্ঞাতনামা কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ মে দুপুর সাড়ে ১২ টার দিকে মিরেরডাঙা খেয়াঘাট এলাকা থেকে ঔই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, মীরেরডাঙা খেয়া ঘাটের বাসিন্দারা মরদেহটি নদীর পাড়ে ভাসতে দেখে পানি থেকে পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌ্ছায়। তিনি আরো বলেন, ছেলেটির বয়স অনুমান ১৩ হবে। তবে কিশোরটির শরীরের উপরের অংশে কোন পোশাক ছিল না। নীচে একটি ব্লু রংয়ের জিন্স প্যান্ট পরা ছিল। নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত