চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ হেলাল (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ট্রেন চলাচল নিরাপদ করতে এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৫

featured Image

খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ হেলাল (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ট্রেন চলাচল নিরাপদ করতে এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত