চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র ও মদ উদ্ধার

প্রকাশ : ০৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র ও মদ উদ্ধার

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে বটিয়াঘাটার চক্রাখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-কালা তুহিন, সুজন ও হাবিব। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন মেজর দেবাশীষ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রাখালী বাজারের পাশে নির্জন স্থানে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।

অভিযানে একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দেড় কেজি গান পাউডার, ১৭ বোতল বিদেশি মদ, দেশীয় অস্ত্র, দুইটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় হত্যা ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মেজর দেবাশীষ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র ও মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে বটিয়াঘাটার চক্রাখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-কালা তুহিন, সুজন ও হাবিব। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন মেজর দেবাশীষ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রাখালী বাজারের পাশে নির্জন স্থানে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।

অভিযানে একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দেড় কেজি গান পাউডার, ১৭ বোতল বিদেশি মদ, দেশীয় অস্ত্র, দুইটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় হত্যা ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মেজর দেবাশীষ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত