চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুমেকে করোনায় যুবকের মৃত্যু, খুলনায় এ বছরের প্রথম মৃত্যু

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুমেকে করোনায় যুবকের মৃত্যু, খুলনায় এ বছরের প্রথম মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরি এলাকার বাসিন্দা। সোমবার (২১ জুলাই) ভোররাতে খুমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে খুলনায় এটি প্রথম করোনায় মৃত্যুর ঘটনা।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ডেঙ্গু-করোনার ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে জানান, দীপ রায় আগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রোববার (২০ জুলাই) বিকেলে তাকে খুমেকে এনে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ভোররাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে খুমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুমেকে করোনায় যুবকের মৃত্যু, খুলনায় এ বছরের প্রথম মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

featured Image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরি এলাকার বাসিন্দা। সোমবার (২১ জুলাই) ভোররাতে খুমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে খুলনায় এটি প্রথম করোনায় মৃত্যুর ঘটনা।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ডেঙ্গু-করোনার ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে জানান, দীপ রায় আগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রোববার (২০ জুলাই) বিকেলে তাকে খুমেকে এনে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ভোররাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে খুমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত