চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল
রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ রবিবার থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ রবিবার থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত