চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রধানমন্ত্রীও এতে অংশ নেয়ার সম্মতি দিয়েছেন। ফলে একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।
তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।  ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৮টায় তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে সম্মতি দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এর আগে, গত সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।  তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রধানমন্ত্রীও এতে অংশ নেয়ার সম্মতি দিয়েছেন। ফলে একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।
তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।  ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৮টায় তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে সম্মতি দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এর আগে, গত সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।  তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত