মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ২০

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ২০
ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৮ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ড্যাভিড আদম। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। তাদের সঙ্গে চিকিৎসা দল এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। হামলার পর এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র: আল-জাজিরা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ২০

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৮ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ড্যাভিড আদম। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। তাদের সঙ্গে চিকিৎসা দল এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। হামলার পর এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র: আল-জাজিরা

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত