ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে ভয়াবহ এক ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ডি ভিলিয়ার্স। ৪০ ওভারের ম্যাচে ৮৮ বলেই ২৪৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ২২টি ছক্কা ও ২৩টি চার।
ম্যাচে তিনি ব্যাট করতে নামেন ১৪তম ওভারে। শুরুটা করেন ছক্কা দিয়ে, এরপর প্রতিপক্ষ বোলারদের ওপর একের পর এক আক্রমণে পুরো ম্যাচটাই একাই বদলে দেন তিনি। ৩৬তম ওভারে এক ওভারে ছয় বলেই ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেন এই ব্যাটসম্যান।
তার বিধ্বংসী ইনিংসের শিকার হন জশুয়া ডেনরিথ। শেষ পর্যন্ত ৩৭তম ওভারে ক্যাচ দিয়ে আউট হন ডি ভিলিয়ার্স, ততক্ষণে ম্যাচের ফল প্রায় নিশ্চিত হয়ে যায়।
লংরিজ ক্রিকেট ক্লাব তার ইনিংসে ৪ উইকেটে তোলে ৪৪৭ রান। জবাবে ওয়েলি ক্রিকেট ক্লাব মাত্র ১১২ রানে গুটিয়ে গেলে ৩৩৫ রানের বিশাল জয় পায় লংরিজ।
তবে এই ইনিংসটি লিস্ট ‘এ’ বা আন্তর্জাতিক রেকর্ডে গণ্য হবে না, কারণ এটি ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের ম্যাচ। তবুও ৮৮ বলে ২৪৭, ২২ ছক্কা এবং এক ওভারে ছয় ছক্কার এই পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬