রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুই হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত

৮৬ ফ্লাইটে সৌদি পৌঁছালেন ৩৪,৫৫০ বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত বিপুল সংখ্যক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, যিনি মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অপরজন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, যিনি মক্কায় স্বাভাবিকভাবে মারা যান।

বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে

#হজ২০২৬ #বাংলাদেশ_হজ #সৌদি_আরব

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

৮৬ ফ্লাইটে সৌদি পৌঁছালেন ৩৪,৫৫০ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত বিপুল সংখ্যক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, যিনি মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অপরজন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, যিনি মক্কায় স্বাভাবিকভাবে মারা যান।

বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত