সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপির প্রস্তাবে অনড় জামায়াত-এনসিপি

১৭ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠনে বিরোধী দলের নাম এখনো অনিশ্চিত

ছবি:চেকপোস্ট

সংবিধানের ১৮তম সংশোধনীর লক্ষ্যে সরকারি দল বিএনপি প্রস্তাবিত ১৭ সদস্যবিশিষ্ট বিশেষ সংসদীয় কমিটিতে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, দল দু’টি সংবিধান সংশোধনের পরিবর্তে ‘সংবিধান সংস্কার’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এখনো ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে অনড় রয়েছে। এ দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করছে। তবে বিএনপি বলছে, বিদ্যমান সংবিধানে এমন পরিষদ গঠনের কোনো সুযোগ নেই।

গত ২৯ এপ্রিল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধান সংশোধনের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম চাইলেও এখনো কোনো নাম দেয়নি জামায়াত ও এনসিপি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সংসদে বলেন, “আমরা রিফর্ম বা সংস্কার চাই, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এই জায়গায় আমাদের মতপার্থক্য রয়েছে।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিশেষ কমিটিতে তাদের পক্ষ থেকে কোনো নাম দেওয়া হবে না। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলামও বলেছেন, তাদের দল সংবিধান সংস্কার পরিষদের পক্ষেই রয়েছে।

এদিকে আগামী ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগেই বিরোধী দলগুলোর অবস্থান স্পষ্ট হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম ১৮০ কার্যদিবস ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। সেখানে ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় উল্লেখ করা হয়েছে।

#রাজনীতি #বাংলাদেশ_পুলিশ_ #সংবিধানসংস্কার

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

১৭ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠনে বিরোধী দলের নাম এখনো অনিশ্চিত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সংবিধানের ১৮তম সংশোধনীর লক্ষ্যে সরকারি দল বিএনপি প্রস্তাবিত ১৭ সদস্যবিশিষ্ট বিশেষ সংসদীয় কমিটিতে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, দল দু’টি সংবিধান সংশোধনের পরিবর্তে ‘সংবিধান সংস্কার’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এখনো ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে অনড় রয়েছে। এ দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করছে। তবে বিএনপি বলছে, বিদ্যমান সংবিধানে এমন পরিষদ গঠনের কোনো সুযোগ নেই।

গত ২৯ এপ্রিল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধান সংশোধনের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম চাইলেও এখনো কোনো নাম দেয়নি জামায়াত ও এনসিপি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সংসদে বলেন, “আমরা রিফর্ম বা সংস্কার চাই, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এই জায়গায় আমাদের মতপার্থক্য রয়েছে।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিশেষ কমিটিতে তাদের পক্ষ থেকে কোনো নাম দেওয়া হবে না। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলামও বলেছেন, তাদের দল সংবিধান সংস্কার পরিষদের পক্ষেই রয়েছে।

এদিকে আগামী ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগেই বিরোধী দলগুলোর অবস্থান স্পষ্ট হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম ১৮০ কার্যদিবস ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। সেখানে ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় উল্লেখ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত