বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা এখনও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয় এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের মৃত্যুতে উল্লাস করে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।
শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার ও রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্নসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু ছাত্র-জনতার মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যাদের মাঝে এত ঘটনার পরও সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি আমাদেরও সামান্যতম সহানুভূতি নেই।
পোস্টের শেষাংশে ছাত্রদল সভাপতি লেখেন, “বাংলাদেশপন্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬