হান্টাভাইরাস আতঙ্কে আক্রান্ত বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস থেকে ১৮ জন মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
জাহাজটি গত মাসে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে প্রায় ১৫০ জন যাত্রী ও নাবিক ছিলেন, যাদের মধ্যে ১৭ জন ছিলেন মার্কিন নাগরিক।
যাত্রাপথে জাহাজটিতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ে, যার ফলে কয়েকজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিকসহ মোট তিনজনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাগরিকরা ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ১৮ জন মার্কিন নাগরিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৬ জনকে নেব্রাস্কায় এবং ২ জনকে জর্জিয়ার আটলান্টায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, হান্টাভাইরাস নতুন কোনো ভাইরাস নয় এবং এটি দীর্ঘদিন ধরেই পরিচিত। সংস্থাটি আরও জানায়, সাধারণ মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসটি সাধারণত সরাসরি মানুষের মধ্যে সহজে ছড়ায় না এবং উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘ সময়ের সংস্পর্শ থাকলেই সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা অনুযায়ী, উচ্চঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা ব্যক্তিদের ৪২ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়।
মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েক দিনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬