রোববার, ১৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি স্থগিত, ৭ দিনের মধ্যে পুনর্গঠনের নির্দেশ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নতুন করে জেলা আহ্বায়ক কমিটি পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির মুখ্য সংগঠক মো. সারজিস আলমের পরামর্শক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করে পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

তবে নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন কিংবা নেতৃত্বে কারা আসছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

চেকপোস্ট

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি স্থগিত, ৭ দিনের মধ্যে পুনর্গঠনের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নতুন করে জেলা আহ্বায়ক কমিটি পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির মুখ্য সংগঠক মো. সারজিস আলমের পরামর্শক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করে পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

তবে নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন কিংবা নেতৃত্বে কারা আসছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত