রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ইসলাম

চলছে ফিরতি ফ্লাইট, মৃত্যু ৪৮

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ বাংলাদেশি হাজি

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুধু আজই নয়টি ফ্লাইটে আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি দেশে ফিরবেন।

এ পর্যন্ত হজ পালন করতে গিয়ে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের স্থানীয় হাসপাতালে ৩৯৮ জন চিকিৎসা নিয়েছেন।

দেশে ফিরে হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভিজ্ঞতা ও হজের অনুভূতি গণমাধ্যমে তুলে ধরছেন। তারা সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন এবং সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

#হজ_২০২৬ #বাংলাদেশি_হাজি #শাহজালাল_বিমানবন্দর

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ বাংলাদেশি হাজি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুধু আজই নয়টি ফ্লাইটে আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি দেশে ফিরবেন।

এ পর্যন্ত হজ পালন করতে গিয়ে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের স্থানীয় হাসপাতালে ৩৯৮ জন চিকিৎসা নিয়েছেন।

দেশে ফিরে হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভিজ্ঞতা ও হজের অনুভূতি গণমাধ্যমে তুলে ধরছেন। তারা সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন এবং সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত