নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার মামলায় আসামি গ্রেফতারে গড়িমসির অভিযোগ তুলে থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে নিহত আফাজ উদ্দিনের স্বজন ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে তারা মিছিল নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছেলে নুর হোসেন ও আবু বকর সিদ্দিক, মেয়ে রেহেনা বেগমসহ স্থানীয়রা। তারা অভিযোগ করেন, মামলা নেওয়ার পরও আসামিদের গ্রেফতারে পুলিশ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
বক্তারা দাবি করেন, প্রভাবশালী একটি মহল অর্থের বিনিময়ে মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা আরও অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন বৃদ্ধকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার মতো ঘটনায় দ্রুত বিচার ও আসামি গ্রেফতার না হওয়ায় তারা চরম হতাশ। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ওসির অপসারণ দাবি করেন।
এ সময় বক্তারা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগসহ আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩ জুন খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়ায় আফাজ উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হন এবং পরবর্তীতে ৬ জুন ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬