শুক্রবার, ২৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোলাগুলিতে জেলের মৃত্যু

সুন্দরবনে কোস্টগার্ড–দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত ১: আটক দস্যু প্রধান

ছবি: চেকপোস্ট

সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা এলাকায় কোস্টগার্ডের সঙ্গে কথিত বনদস্যু দুলাভাই বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাকাত সরদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রবিউল ইসলামকে আটক করেছে কোস্টগার্ড।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, রবিউল ইসলাম (৫০) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে।

নিহত সাকাত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে। তিনি তেতুলতলা গুচ্ছপাড়ায় বসবাস করতেন।

স্থানীয়দের দাবি, রবিউল ইসলামই কথিত দুলাভাই বাহিনীর প্রধান। তাদের ভাষ্য অনুযায়ী, পূর্বে সক্রিয় ইলিয়াস বাহিনীর প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে রবিউল ইসলাম নতুন একটি দল গঠন করলে স্থানীয়ভাবে সেটি দুলাভাই বাহিনী নামে পরিচিতি পায়।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বনের মধ্যে গোলাগুলির ঘটনা ও একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানার কাছে বিস্তারিত তথ্য নেই এবং বিষয়টি কোস্টগার্ড দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরীফুল ইসলামও জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন, তবে বিস্তারিত তথ্য কোস্টগার্ড দিতে পারবে।

যোগাযোগ করা হলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবনের কথিত বনদস্যু দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

#কয়রা #কোস্টগার্ড #সুন্দরবন

চেকপোস্ট

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ড–দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত ১: আটক দস্যু প্রধান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা এলাকায় কোস্টগার্ডের সঙ্গে কথিত বনদস্যু দুলাভাই বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাকাত সরদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রবিউল ইসলামকে আটক করেছে কোস্টগার্ড।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, রবিউল ইসলাম (৫০) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে।

নিহত সাকাত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে। তিনি তেতুলতলা গুচ্ছপাড়ায় বসবাস করতেন।

স্থানীয়দের দাবি, রবিউল ইসলামই কথিত দুলাভাই বাহিনীর প্রধান। তাদের ভাষ্য অনুযায়ী, পূর্বে সক্রিয় ইলিয়াস বাহিনীর প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে রবিউল ইসলাম নতুন একটি দল গঠন করলে স্থানীয়ভাবে সেটি দুলাভাই বাহিনী নামে পরিচিতি পায়।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বনের মধ্যে গোলাগুলির ঘটনা ও একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানার কাছে বিস্তারিত তথ্য নেই এবং বিষয়টি কোস্টগার্ড দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরীফুল ইসলামও জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন, তবে বিস্তারিত তথ্য কোস্টগার্ড দিতে পারবে।

যোগাযোগ করা হলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবনের কথিত বনদস্যু দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত