বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপ পৌছেছেন প্রধানমন্ত্রী

দর্শনের কর্মসূচি রয়েছে। সফর শেষে বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত খুলনা বিএনপিরএদিকে খুলনার উপকূলীয় জনপদ দাকোপের নলিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিএনপির নেতারা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের আট মাস পর প্রধানমন্ত্রীর এ সংক্ষিপ্ত সফরকে যুগান্তকারী উল্লেখ করে তাঁরা বলেন, এই সফর শুধু খুলনা বা বাগেরহাটের জন্য নয়, বরং গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আশীর্বাদস্বরূপ।বিবৃতিতে যাঁরা রয়েছেনপ্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।এ ছাড়া বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ অন্য নেতারা।প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপ পৌছেছেন প্রধানমন্ত্রী