মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ জন

সিলেটে বাস টার্মিনালে সংঘর্ষ: আহত শ্রমিক রিপনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত রিপন আহমদ মারা গেছেন।

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রিপন গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি একটি বাসের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস-মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে বহুমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা ওই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা রিপন আহমদ চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান।

#সিলেটসংঘর্ষ #শ্রমিকমৃত্যু #কদমতলীটার্মিনাল

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিলেটে বাস টার্মিনালে সংঘর্ষ: আহত শ্রমিক রিপনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত রিপন আহমদ মারা গেছেন।

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রিপন গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি একটি বাসের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস-মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে বহুমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা ওই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা রিপন আহমদ চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত