রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে নেমেছে পুলিশ

সিংগাইরে ঝোপে মিলল অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ, জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী

ছবি: চেকপোস্ট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর এলাকার একটি ঝোপে একটি স্কুলব্যাগ ও মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাই করতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

#মানিকগঞ্জ #সিংগাইর #মারিয়াহত্যা

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

সিংগাইরে ঝোপে মিলল অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ, জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর এলাকার একটি ঝোপে একটি স্কুলব্যাগ ও মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাই করতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত