বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রতিবাদে হুমকির অভিযোগ স্থানীয়দের

সরকারি খাল দখল অব্যাহত, নাসিরনগরে নতুন করে বালু উত্তোলন

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা-এ সরকারি খাল ভরাট ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযানে জরিমানা করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

উপজেলার চাপরতলা থেকে ছাতিয়াইন বাজার সড়কের পাশে উড়িয়াইন গ্রামে এ ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উড়িয়াইন বড় বাড়ির বাসিন্দা অ্যাডভোকেট আলমগীর ইসলাম বিষয়টি দেখতে পেয়ে নাসিরনগর থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে আসকির মিয়া, তাউস মিয়া ও পায়েল মিয়াসহ সংশ্লিষ্টদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুনরায় খাল ভরাট ও বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে প্রতিবাদ জানালে সাধারণ মানুষকে হুমকিও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, খালটি ভরাট হয়ে গেলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। এতে আশপাশের জমিতে পানি জমে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে এ অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

#নাসিরনগর #খাল_দখল #বালু_উত্তোলন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সরকারি খাল দখল অব্যাহত, নাসিরনগরে নতুন করে বালু উত্তোলন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা-এ সরকারি খাল ভরাট ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযানে জরিমানা করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

উপজেলার চাপরতলা থেকে ছাতিয়াইন বাজার সড়কের পাশে উড়িয়াইন গ্রামে এ ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উড়িয়াইন বড় বাড়ির বাসিন্দা অ্যাডভোকেট আলমগীর ইসলাম বিষয়টি দেখতে পেয়ে নাসিরনগর থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে আসকির মিয়া, তাউস মিয়া ও পায়েল মিয়াসহ সংশ্লিষ্টদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুনরায় খাল ভরাট ও বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে প্রতিবাদ জানালে সাধারণ মানুষকে হুমকিও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, খালটি ভরাট হয়ে গেলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। এতে আশপাশের জমিতে পানি জমে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে এ অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত