মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সবাইকে নিয়ে সামনে যেতে চাই

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: চেকপোস্ট

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য পেছনে ফিরে না গিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হলে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।

একজন রাজস্ব কর্মকর্তার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, একটি দেশ একটি পরিবারের মতো। সেই পরিবারের জন্য রাজস্ব বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, অতীতে যা হয়ে গেছে, তা হয়ে গেছে। এখন সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। কর্মকর্তারা সরকারের কাছে যেসব দাবি ও প্রত্যাশার কথা জানিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যারা সৎ ও দক্ষ, তাদের আরও বেশি দায়িত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে চায় সরকার।

সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিবসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সম্মেলনে রাজস্ব বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী।

#বাংলাদেশ #তারেকরহমান #রাজস্বসম্মেলন

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য পেছনে ফিরে না গিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হলে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।

একজন রাজস্ব কর্মকর্তার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, একটি দেশ একটি পরিবারের মতো। সেই পরিবারের জন্য রাজস্ব বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, অতীতে যা হয়ে গেছে, তা হয়ে গেছে। এখন সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। কর্মকর্তারা সরকারের কাছে যেসব দাবি ও প্রত্যাশার কথা জানিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যারা সৎ ও দক্ষ, তাদের আরও বেশি দায়িত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে চায় সরকার।

সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিবসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সম্মেলনে রাজস্ব বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত