মূল পাতা

জাতীয়

প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

২০২৭ সালে দুবাইয়ে অনুষ্ঠেয় বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট) অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির জনগণের ধারাবাহিক সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেছেন।

পাশাপাশি মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত দুবাই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালে দুবাইয়ে অনুষ্ঠেয় বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট) অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির জনগণের ধারাবাহিক সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেছেন।

পাশাপাশি মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত