মূল পাতা

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে ক্ষমতাসীন দল বিএনপি। সন্দেহভাজনদের ধরতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয় দেওয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে দলীয় হাইকমান্ড। এসব নেতাকে চিহ্নিত করতে ইতোমধ্যে দলীয়ভাবে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে চট্টগ্রাম, সিলেট ও লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলার বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূল দলের বাইরে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিষয়েও একই নীতি অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিগত দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে তারা নীরব ছিলেন। প্রশাসনিকভাবেও তাদের তেমন হয়রানি করা হয়নি। কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর সমর্থকরা বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় জড়িয়েছে।

প্রতিদিনই বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম মনে করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বিএনপি নেতারাও কোনও অংশে কম দায়ী নয়। তাই এসব নেতার বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

শুদ্ধি অভিযানের নির্দেশ হাইকমান্ডের

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ফেরার ঘোষণার পর থেকেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বিএনপির হাইকমান্ড উদ্বিগ্ন। এর জন্য বিগত দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার ঘটনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সম্পৃক্ততার বিষয়টিও তিনি অবহিত বলে জানান।

সর্বশেষ শনিবার (২৮ নভেম্বর) দলের গুলশান কার্যালয়ে শ্রমিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কঠোর মনোভাব ব্যক্ত করেন তিনি।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী সামনের দিকে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে হার্ডলাইনে থাকার পাশাপাশি আশ্রয়দানকারীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

তাছাড়া বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠকেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের নেতারা মনে করেন, কেউ কেউ ব্যক্তিস্বার্থে নাশকতাকারীদের ব্যবহার করছে। যার জন্য বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে দলকে। আগে থেকেই এ বিষয়ে জিরো টলারেন্স থাকলে এখন নাশকতাকারীরা সাহস পেতো না বলে মনে করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহম্মাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও রাজপথে সরব। এরপরও কিছু কিছু নেতার বিরুদ্ধে তাদেরকে পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিএনপির হাইকমান্ডও বেশ উদ্বিগ্ন। তাই এ ক্ষেত্রে অভিযুক্তদের বিষয়ে কঠোর অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।’’

উল্লেখযোগ্য বহিষ্কারের ঘটনা

সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা, জুলাই হত্যাকাণ্ড বা আওয়ামী লীগ আমলে হামলা-নির্যাতনের ঘটনায় জড়িতরা গ্রেফতার হওয়ার পর স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে থানায় হস্তক্ষেপ করছেন। কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে, আবার কেউ আত্মীয়তার সম্পর্কের কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশনায় ইতোমধ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানায়, এসব কারণে গত এক সপ্তাহে কমপক্ষে অর্ধশত নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ থেকে ২২ নভেম্বর পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহযোগিতার দায়ে ২২ নভেম্বর রাতে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। পরদিন ২৩ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে বহিষ্কার করা হয়। জুলাই আন্দোলনের পট পরিবর্তনের পর কুমিল্লা সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে পালিয়ে যান নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর  সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেখানে দুই বছরের বেশি আত্মগোপনে থাকার পর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় প্রায় দেড় মাস আগে বাংলাদেশে ফেরেন তিনি। পরে বারপাড়া এলাকার যুবদল কর্মী আজহারুল ইসলাম সোহাগের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন মোশাররফ।

বিএনপির নয়াপল্টন কার্যালয় সংশ্লিষ্ট এক নেতা জানান, সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির এক নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধনের ঘটনা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ জমা পড়েছে। প্রশ্ন উঠেছে, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কীভাবে বিএনপি নেতাদের নির্বাচনি কার্যক্রমে যুক্ত হচ্ছেন?

অন্যদিকে সম্প্রতি  মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তার বিষয়ে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

শুধু বিএনপি নয়, একই ক্ষেত্রে হার্ডলাইনে দলটির অন্যান্য সহযোগী সংগঠন। সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদলের  ৯ নেতাকে বহিষ্কার করা হয়।

তাদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউল, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল এবং তথ্য, যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সহ-সম্পাদক মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার আদর্শ উপজেলার সদস্য বাবুল মিয়া। অবশ্য পরবর্তীকালে আনিসুর রহমান ও রবিউল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ১১ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলমকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরেও দেশের আরও বেশ কয়েকটি জেলায় বহিষ্কারের ঘটনা অব্যাহত আছে বলে জানা গেছে।

কতটা ফলপ্রসূ হবে?

বিএনপির একাধিক সূত্র জানায়, নির্দেশনার পরও কেউ আত্মীয়তা, আবার কেউ সামনের স্থানীয় সরকার নির্বাচনে নিজের দল ভারী করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের  আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এমন পরিস্থিতিতে জিরো টলারেন্স ঘোষণার পরও প্রশ্ন উঠেছে—এ ধরনের পদক্ষেপ কতটা কার্যকর হবে? যদি ফলপ্রসূ না হয়, তাহলে বিএনপি কী করবে? জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বিএনপি নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর। তাদের আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। এটি ফলপ্রসূ হবে না বলে আমরা বিশ্বাস করতে চাই না। তারপরও কেউ নির্দেশনা অমান্য করলে নিশ্চয়ই দল আরও কঠোর হবে।’’

বিএনপি আওয়ামী লীগ বহিষ্কার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত