মূল পাতা

জাতীয়

গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা; অপসারণে কাজ করছে যৌথ টাস্কফোর্স

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা; অপসারণে কাজ করছে যৌথ টাস্কফোর্স

গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের গুঁড়ি ও ডালপালা অপসারণ করে সড়ক সচল করার কাজ শুরু করেছে যৌথ টাস্কফোর্স। 

রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। তারা সড়কের ওপর পড়ে থাকা গাছের অংশবিশেষ সরিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করার কাজ শুরু করেন।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিন রবিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছিল। দিনভর ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি ও পুলিশ লাইন মোড়সহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ তৈরি করা হয়, যাতে সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে গোপালগঞ্জ সদরসহ পুরো জেলায় বিজিবি, পুলিশ ও যৌথ বাহিনীর টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা; অপসারণে কাজ করছে যৌথ টাস্কফোর্স
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা; অপসারণে কাজ করছে যৌথ টাস্কফোর্স

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের গুঁড়ি ও ডালপালা অপসারণ করে সড়ক সচল করার কাজ শুরু করেছে যৌথ টাস্কফোর্স। 

রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। তারা সড়কের ওপর পড়ে থাকা গাছের অংশবিশেষ সরিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করার কাজ শুরু করেন।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিন রবিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছিল। দিনভর ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি ও পুলিশ লাইন মোড়সহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ তৈরি করা হয়, যাতে সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে গোপালগঞ্জ সদরসহ পুরো জেলায় বিজিবি, পুলিশ ও যৌথ বাহিনীর টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত