ঢাকার সাভারে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল-বাস সংঘর্ষে উভয় যানবাহনে আগুন ধরে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- সাভার (ঢাকা) : সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকায় মোটরসাইকেল ও বাস সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। জামালপুর : সন্ধ্যায় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন জিয়াউল হক (৩০), বকুল (৩০) ও সোহেল (২০)। বরিশাল : বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহতরা হয়েছেন আলী আকবর (৩০) ও মাহতাব (২২)। পাবনা : চাটমোহরে ট্রাকচাপায় নিহত হয়েছেন অটোভ্যানচালক আবদুল মমিন (৩০) ও নজরুল হোসেন (৭০)। যশোর : ভোরে সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা খাতুন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : সোনামসজিদে বিকালে ট্রাকচাপায় জহির সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

মতামত