মূল পাতা

বিনোদন

গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬
গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক
লতিফুল ইসলাম শিবলীফেসবুক থেকে

ব্যান্ড সংগীতের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন। এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে তাঁকে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন লতিফুল ইসলাম শিবলী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’ এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শিবলী। চলতি বছরের সেপ্টেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষ হয়।

আইয়ুব বাচ্চু-জেমসের কালজয়ী গানের গীতিকবিলতিফুল ইসলাম শিবলী নামটি বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত নব্বইয়ের দশকের ব্যান্ড সংগীতের সূত্রে। আইয়ুব বাচ্চু, জেমসসহ দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তাঁর লেখা অসংখ্য গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘কেউ সুখী নয়’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’—এসব জনপ্রিয় গানের গীতিকার তিনি। অন্যদিকে জেমসের কণ্ঠে ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘একজন বিবাগী’, ‘পালাবে কোথায়’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’ ও ‘গিটার কাঁদতে জানে’ গানগুলোর কথাও তাঁর লেখা।শুধু আইয়ুব বাচ্চু কিংবা জেমস নন, তপন চৌধুরী ও শাকিলা জাফরের দ্বৈতকণ্ঠে ‘তুমি আমার প্রথম সকাল’, মাইলসের ‘পলাশীর প্রান্তর’ এবং সোলসের ‘হাজার বর্ষা রাত’ গানগুলোর গীতিকারও শিবলী। নব্বইয়ের দশকে চার শতাধিক গান লিখেছিলেন তিনি।গীতিকবি পরিচয়ের বাইরেও লতিফুল ইসলাম শিবলীর বিচরণ শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায়। তিনি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্যকার, সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবেও কাজ করেছেন। অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেওয়ার পর গ্রুপ থিয়েটার নাট্যচক্রের সঙ্গে মঞ্চনাটকে যুক্ত হন তিনি।নাট্যকার হিসেবে তাঁর প্রথম আলোচিত নাটক ‘তোমার চোখে দেখি’। নিজের লেখা ‘রাজকুমারী’ নাটকে মির্জা গালিবের চরিত্রে অভিনয়ও করেছেন। চলচ্চিত্রের সঙ্গেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গান রচনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আসমান’, ‘দারবিশ’, ‘অন্তিম’, ‘ইমাম’, ‘দখল’, ‘নূর’ ও ‘ফ্রন্টলাইন: শান্তির জন্য যুদ্ধ’ উপন্যাস। এ ছাড়া ‘ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান’, ‘তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না’সহ একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। বাংলাদেশের ব্যান্ড সংগীত নিয়ে গবেষণাধর্মী বই ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ও লিখেছেন তিনি। কয়েক বছর ধরে গান লেখার চেয়ে কথাসাহিত্যে বেশি মনোযোগ দিয়েছেন শিবলী। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০১৯ সাল থেকে নিয়মিত উপন্যাস লিখছেন। তাঁর ইচ্ছা, উপন্যাসের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জীবনবোধ, আদর্শ ও ইতিবাচক চিন্তার বার্তা পৌঁছে দেওয়া।ওই সাক্ষাৎকারে শিবলী বলেছিলেন, ‘জীবনের একটা অংশ গেছে গান আর কবিতায়, এখন যাচ্ছে উপন্যাসে।’ তখন তিনি আরও জানিয়েছিলেন, যাঁরা একসময় তাঁর গান শুনতেন, তাঁদের অনেকেই এখন তাঁর উপন্যাস পড়েন।

লতিফুল ইসলাম শিবলীর জন্ম রংপুরে, বেড়ে ওঠা নাটোরে। পরবর্তী সময়ে ঢাকায় এসে যুক্ত হন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ড সংগীত যখন তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিল, তখন গান লেখার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেন শিবলী। সংগীতচর্চার পাশাপাশি নিজেও গান গেয়েছেন। ১৯৯৮ সালে প্রকাশিত হয় তাঁর একক অ্যালবাম ‘নিয়ম ভাঙার নিয়ম’। অ্যালবামটির গান লেখা, সুরারোপ ও কণ্ঠ দেওয়ার কাজ করেছেন তিনি নিজেই।দীর্ঘদিন শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে নিয়মিত নিয়োগ না থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা চলছিল। গত অক্টোবরে একাডেমির পরিষদও পুনর্গঠন করা হয়। এমন পরিস্থিতিতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লতিফুল ইসলাম শিবলী।

বাংলা গান শিল্পকলা একাডেমি লতিফুল ইসলাম শিবলী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত