মূল পাতা

আন্তজার্তিক

লাতিন আমেরিকায় নীরবে রুদ্ধ হচ্ছে সাংবাদিকতা, সংকটে গণতন্ত্র

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬
লাতিন আমেরিকায় নীরবে রুদ্ধ হচ্ছে সাংবাদিকতা, সংকটে গণতন্ত্র

সহিংসতা, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধের ত্রিমুখী চাপে লাতিন আমেরিকায় নীরবে রুদ্ধ হয়ে আসছে স্বাধীন সাংবাদিকতার পথ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে ক্যারোলিনা লোজা লিওন সতর্ক করেছেন, সাংবাদিকদের ওপর চলমান এই দমনপীড়ন পুরো অঞ্চলটিতে গণতন্ত্রের গভীর অবক্ষয়েরই প্রতিফলন।

নিবন্ধে সাম্প্রতিক সময়ের উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলা হয়েছে, চলতি মাসে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় কালসেতা শহরে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় স্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক টমাস বেলট্রানকে। দীর্ঘদিন ধরে হত্যার হুমকি পাওয়া এই সাংবাদিকের রাষ্ট্রীয় সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার পরই এ হত্যাকাণ্ড ঘটে। চলতি বছর ইকুয়েডরে এ নিয়ে অন্তত দুজন সংবাদকর্মী প্রাণ হারালেন। এর আগে ২০২৫ সালে দেশটিতে ছয়জন এবং পুরো লাতিন আমেরিকায় অন্তত ২৩ জন সাংবাদিক খুন হন।

সশস্ত্র গোষ্ঠী থেকে রাষ্ট্রীয় ও সরকারি পর্যায়েও সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অবমাননাকর মন্তব্যের জেরে অনলাইন হয়রানির শিকার হয়ে সম্প্রতি পেশা ছাড়তে বাধ্য হন ইকুয়েডরের পরিচিত উপস্থাপক জিসেলা বায়োনা। অন্যদিকে, বিজ্ঞাপনদাতাদের ওপর সরকারি চাপের মুখে দেশটির জাতীয় দৈনিক 'এক্সপ্রেসো' থেকে সরে দাঁড়ান সাংবাদিক রবার্তো আগুইলার। অর্থনৈতিক এই চাপের ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ৫৩ বছরের ঐতিহ্যবাহী পত্রিকাটির ছাপা সংস্করণও বন্ধ হয়ে যায়।

পরিসংখ্যানেও অঞ্চলটির গণমাধ্যমের নাজুক অবস্থা স্পষ্ট। ইকুয়েডরের পর্যবেক্ষক সংস্থা ফান্ডামেডিওসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (জানুয়ারি-জুন) সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর গড়ে ১০০টি হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক নেটওয়ার্ক ভোসেস দেল সুর জানিয়েছে, ২০২৫ সালে লাতিন আমেরিকায় ৩ হাজার ২০০-এর বেশি সাংবাদিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ হাজার ৪৮০টির বেশি চাপ ও সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া নিকারাগুয়ায় সাংবাদিকতাকে সরাসরি অপরাধ হিসেবে গণ্য করা এবং এল সালভাদরে জরুরি অবস্থার আওতায় নজরদারি ও আর্থিক চাপ সৃষ্টির ফলে স্বাধীন সংবাদমাধ্যমগুলো চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের এই সংকটের পাশাপাশি গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও তলানিতে নেমেছে। লাতিন আমেরিকায় গড়ে ৪১ শতাংশ মানুষ সংবাদমাধ্যমের ওপর আস্থা রাখলেও ইকুয়েডরে এই হার প্রতি পাঁচজনে দুজনেরও কম। সিভিকাস মনিটরের তথ্যমতে, আমেরিকা মহাদেশের ৩৫টি দেশের মধ্যে ১৬টিতে নাগরিক পরিসর সংকুচিত বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এদিকে ল্যাটিনোব্যারোমেট্রোর এক জরিপে উঠে এসেছে গণতন্ত্রের জন্য আরও ভয়াবহ এক তথ্য। জরিপ অনুযায়ী, চলমান সংকট সমাধান করতে পারলে ৫২ শতাংশ লাতিন আমেরিকান অগণতান্ত্রিক শাসনব্যবস্থাও মেনে নিতে রাজি। ক্যারোলিনা লোজা লিওনের মতে, সহিংসতা ও দুর্নীতির ভয়ে সাধারণ মানুষের এই চরম উদাসীনতাই লাতিন আমেরিকায় গণতন্ত্রকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

লাতিন আমেরিকা সাংবাদিকতা গণতন্ত্র সংকট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লাতিন আমেরিকায় নীরবে রুদ্ধ হচ্ছে সাংবাদিকতা, সংকটে গণতন্ত্র
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬


লাতিন আমেরিকায় নীরবে রুদ্ধ হচ্ছে সাংবাদিকতা, সংকটে গণতন্ত্র

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

সহিংসতা, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধের ত্রিমুখী চাপে লাতিন আমেরিকায় নীরবে রুদ্ধ হয়ে আসছে স্বাধীন সাংবাদিকতার পথ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে ক্যারোলিনা লোজা লিওন সতর্ক করেছেন, সাংবাদিকদের ওপর চলমান এই দমনপীড়ন পুরো অঞ্চলটিতে গণতন্ত্রের গভীর অবক্ষয়েরই প্রতিফলন।

নিবন্ধে সাম্প্রতিক সময়ের উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলা হয়েছে, চলতি মাসে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় কালসেতা শহরে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় স্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক টমাস বেলট্রানকে। দীর্ঘদিন ধরে হত্যার হুমকি পাওয়া এই সাংবাদিকের রাষ্ট্রীয় সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার পরই এ হত্যাকাণ্ড ঘটে। চলতি বছর ইকুয়েডরে এ নিয়ে অন্তত দুজন সংবাদকর্মী প্রাণ হারালেন। এর আগে ২০২৫ সালে দেশটিতে ছয়জন এবং পুরো লাতিন আমেরিকায় অন্তত ২৩ জন সাংবাদিক খুন হন।

সশস্ত্র গোষ্ঠী থেকে রাষ্ট্রীয় ও সরকারি পর্যায়েও সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অবমাননাকর মন্তব্যের জেরে অনলাইন হয়রানির শিকার হয়ে সম্প্রতি পেশা ছাড়তে বাধ্য হন ইকুয়েডরের পরিচিত উপস্থাপক জিসেলা বায়োনা। অন্যদিকে, বিজ্ঞাপনদাতাদের ওপর সরকারি চাপের মুখে দেশটির জাতীয় দৈনিক 'এক্সপ্রেসো' থেকে সরে দাঁড়ান সাংবাদিক রবার্তো আগুইলার। অর্থনৈতিক এই চাপের ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ৫৩ বছরের ঐতিহ্যবাহী পত্রিকাটির ছাপা সংস্করণও বন্ধ হয়ে যায়।

পরিসংখ্যানেও অঞ্চলটির গণমাধ্যমের নাজুক অবস্থা স্পষ্ট। ইকুয়েডরের পর্যবেক্ষক সংস্থা ফান্ডামেডিওসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (জানুয়ারি-জুন) সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর গড়ে ১০০টি হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক নেটওয়ার্ক ভোসেস দেল সুর জানিয়েছে, ২০২৫ সালে লাতিন আমেরিকায় ৩ হাজার ২০০-এর বেশি সাংবাদিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ হাজার ৪৮০টির বেশি চাপ ও সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া নিকারাগুয়ায় সাংবাদিকতাকে সরাসরি অপরাধ হিসেবে গণ্য করা এবং এল সালভাদরে জরুরি অবস্থার আওতায় নজরদারি ও আর্থিক চাপ সৃষ্টির ফলে স্বাধীন সংবাদমাধ্যমগুলো চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের এই সংকটের পাশাপাশি গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও তলানিতে নেমেছে। লাতিন আমেরিকায় গড়ে ৪১ শতাংশ মানুষ সংবাদমাধ্যমের ওপর আস্থা রাখলেও ইকুয়েডরে এই হার প্রতি পাঁচজনে দুজনেরও কম। সিভিকাস মনিটরের তথ্যমতে, আমেরিকা মহাদেশের ৩৫টি দেশের মধ্যে ১৬টিতে নাগরিক পরিসর সংকুচিত বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এদিকে ল্যাটিনোব্যারোমেট্রোর এক জরিপে উঠে এসেছে গণতন্ত্রের জন্য আরও ভয়াবহ এক তথ্য। জরিপ অনুযায়ী, চলমান সংকট সমাধান করতে পারলে ৫২ শতাংশ লাতিন আমেরিকান অগণতান্ত্রিক শাসনব্যবস্থাও মেনে নিতে রাজি। ক্যারোলিনা লোজা লিওনের মতে, সহিংসতা ও দুর্নীতির ভয়ে সাধারণ মানুষের এই চরম উদাসীনতাই লাতিন আমেরিকায় গণতন্ত্রকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত