ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ১২তম রাউন্ডে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে ২-২ গোলের সমতায় শেষ করেছে ম্যানচেস্টার সিটি। সিটির একটি করে গোল করেছেন অধিনায়ক আর্লিং হালান্ড ও এনজো ফের্নান্দেস। আর্সেনালের গোল দুটি করেছেন কাই হাভার্টজ ও জুরিয়েন টিম্বার।
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। শুরু থেকে আধিপত্য থাকলেও গোল করতে পারেনি দলটি। ম্যাচে প্রথম গোল আসে ৩৪ মিনিটে। ম্যানসিটিকে এগিয়ে অধিনায়ক আর্লিং হালান্ড। ডি বক্সের বাইরে পাওয়া বল জোরালো শটে ডেভিড রায়াকে ফাঁকি দেন এ তারকা ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।
তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ছয় মিনিট পর অর্থাৎ ৪০ মিনিটে গোল করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। মিকেল মেরিনোর অ্যাসিস্টে হাভার্টজের গোলে ১-১ সমতায় আসে দলটি। পরে ওই ১-১ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল।
৪৮ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। মরক্কোন মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দির অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস। ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দুই মিনিট পর আবারও একটি সুযোগ পেয়েছিল ম্যানসিটি। ইলমান এনজায়ের ক্রস ঠিকঠাক না পৌঁছালে আর্সেনালের গোলমুখে জটলা তৈরি হয়। সেখানে থেকে বল পেলেও গোল করতে পারেননি জোসকো ভার্ডিওল।
পরে আরও কয়েকটি সুযোগ পেলেও ভিক্টর গিয়োকোরেস গোল করতে পারেননি। তবে ৮৩ মিনিটে কর্নার থেকে গোল আদায় করে নেয় আর্সেনাল। ডি বক্সের মধ্যে পাওয়া বল ধরতে গেলে কনুই দিয়ে গোলকিপার জিয়ানলুইজি ডোন্নারুমাকে আঘত করেন গ্যাব্রিয়েল, বলটি জুরিয়েন টিম্বারের গায়ে লেগে গোল হয়। ২-২ সমতায় আসে আর্সেনাল। পরে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
ম্যানসিটির সাথে ড্র করেও টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ১২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট তুলে টেবিলের দুইয়ে ম্যানসিটি। ২২ পয়েন্ট তুলে টেবিলের তিনে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন।

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

মতামত