ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। এর আগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দ্রুত সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬