সীমান্তে যেন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার দুর্গম, জঙ্গলাকীর্ণ কাঁটাতারের বেড়াহীন পুশইনপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি ও টহল বৃদ্ধি করেছে বিজিবি।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৮৪ কি. মি সীমান্ত রয়েছে। এরমধ্যে ৩৫ কি.মি সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। এসব এলাকা দুর্গম এবং জঙ্গলাকীর্ণ হওয়ায় সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এসব পথ দিয়ে পুশইনের অপচেষ্টা চালায়। যদিও সকল প্রচেষ্টা স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নাশকতা রোধে সীমান্তে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছে বিজিবি সদর দপ্তর। পরিপ্রেক্ষিতে স্পর্শকাতর সীমান্ত চিহ্নিত করে ওইসব এলাকায় কঠোর নজরদারি বৃদ্ধিসহ অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি নদীপথেও বিজিবি নজরদারি বৃদ্ধি করেছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আল-আমিন অপু এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রাকিব আহমেদ বলেন, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত