মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয় সব নৌযান চলাচল

ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।মঙ্গলবার (২৬ মে) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। এর আগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দ্রুত সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানা গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয় সব নৌযান চলাচল