বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শ্রীমঙ্গলের জনসভায় ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র নষ্ট হবে না তারেক রহমান

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান

বুধবার (১৭ জুন) দুপুরে তিনি বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।

তিনি আরও বলেন, যারা জনকল্যাণমূলক কাজে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ফ্যামিলি ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সরকারের নির্দিষ্ট অর্থায়ন পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চা শ্রমিকদের ঘর নির্মাণে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

এ সময় তিনি মৌলভীবাজারের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

#বাংলাদেশ_রাজনীতি #শ্রীমঙ্গল_জনসভা #তারেক_রহমান_বক্তব্য

চেকপোস্ট

বুধবার, ১৭ জুন ২০২৬

শ্রীমঙ্গলের জনসভায় ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র নষ্ট হবে না তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান

বুধবার (১৭ জুন) দুপুরে তিনি বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।

তিনি আরও বলেন, যারা জনকল্যাণমূলক কাজে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ফ্যামিলি ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সরকারের নির্দিষ্ট অর্থায়ন পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চা শ্রমিকদের ঘর নির্মাণে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

এ সময় তিনি মৌলভীবাজারের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত