নওগাঁর পত্নীতলা উপজেলার ১১ নং শিহাড়া ইউনিয়নে এর নতুন ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে মোট ৪ জনকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মোঃ নাইম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পত্নীতলা উপজেলা কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ বিল্লাল হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ সনি বাপ্পির যৌথ স্বাক্ষরে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদনকালে উপজেলা সভাপতি বিল্লাল হাসান জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার অন্তর্গত ১১টি ইউনিয়নের সব কমিটি পর্যায়ক্রমে অনুমোদন সম্পন্ন করা হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় নেতা-কর্মীরা শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই সংগঠন কোকো রহমানের স্মৃতি রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬