ভারতের মহারাষ্ট্র রাজনীতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলছে। এবার ভাঙনের মুখে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)। দলটির মোট ৯ জন লোকসভার সংসদের মধ্যে অন্তত ৬ জন সাংসদ বিদ্রোহী অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
জানা যায়, এই সাংসদরা লোকসভায় আলাদা ব্লক গঠনের প্রক্রিয়ায় রয়েছেন এবং পরে তারা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরে যোগ দিতে পারেন।
এই পরিস্থিতির মধ্যেই ভারতজুড়ে আলোচনায় এসেছে কথিত “অপারেশন টাইগার”, যা ঘিরে শিবসেনা উদ্ধব শিবিরে ভাঙনের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে উদ্ধব শিবির। অনুপস্থিত সাংসদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
সূত্রের দাবি, বিদ্রোহী সাংসদদের মধ্যে রয়েছেন সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। দিল্লিতে একনাথ শিন্ডে শিবিরের সঙ্গে তাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, উদ্ধব ঠাকরে বলেছেন যারা যেতে চায় তারা যেতে পারে, কাউকে জোর করে রাখা হবে না। একইসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেন, সাংসদদের দল ভাঙাতে অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে, যদিও শিন্দে শিবির তা অস্বীকার করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই এই ৬–৭ জন সাংসদ দলত্যাগ করেন, তবে লোকসভায় শিবসেনা (উদ্ধব) বড় ধরনের ধাক্কার মুখে পড়বে। ২০২২ সালের বিধায়ক ভাঙনের পর এবার সংসদীয় দলেও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো সাংসদ প্রকাশ্যে দলত্যাগের ঘোষণা দেননি। ফলে পরিস্থিতি ঘিরে জল্পনা ও রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬