সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

তাহেরির আগমন ঠেকাতে লাঠিসোঁটা নিয়ে অবস্থানের অভিযোগ, ছাত্রদল নেতা রাসেলের নেতৃত্বে বাধা দেওয়ার দাবি; ১৪ বছরের মাহফিল বন্ধের ঘোষণা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর আগমন ঠেকাতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান ও মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সৈয়দ জুবায়ের কামালের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতা জুবেদ আলী রাসেলের নামও সামনে এসেছে।

স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, ছাত্রদল নেতা জুবেদ আলী রাসেলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করেন। তাঁদের উদ্দেশ্য ছিল মুফতি তাহেরীর মাহফিলে আগমন বাধাগ্রস্ত করা। এ ঘটনায় সুলতান নামের আরও একজনকে শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এর আগে কাশিমনগর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে প্রধান বক্তা হিসেবে রেখে প্রচারণা চালানো হয়। তাঁকে দাওয়াত দেওয়ার বিরোধিতা করে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে মুফতি তাহেরী মাহফিলে উপস্থিত হননি।

অভিযোগ রয়েছে, মাহফিল চলাকালে বিভিন্ন স্থানে বাধা ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে আয়োজকদের পক্ষে নির্ধারিত সময় পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে খান্দুরা হাবেলীর পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম (সৈয়দ ওয়াছিম) নির্ধারিত সময়ের আগেই মাহফিল সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাশিমনগর বাজারে কোনো ধরনের মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটুক, তা চাননি সৈয়দ ওয়াছিম। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তিনি মাহফিল শেষ করার সিদ্ধান্ত নেন। এ সময় তাঁকে আবেগাপ্লুত অবস্থায় বক্তব্য দিতে দেখা গেছে বলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন।

সবশেষে দীর্ঘ ১৪ বছরের ঐতিহ্যবাহী কাশিমনগর সুন্নি মহাসম্মেলন চিরতরে বন্ধের ঘোষণা দেন সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম। তিনি জানান, যে মাহফিল আয়োজন করতে গিয়ে পারিবারিক ঐতিহ্য ও পূর্বপুরুষের সম্মান ক্ষুণ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়, সেই মাহফিল তিনি আর আয়োজন করবেন না।

একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ, সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থানের অভিযোগ এবং শেষ পর্যন্ত ১৪ বছরের ঐতিহ্যবাহী আয়োজন বন্ধের ঘোষণা স্থানীয় সুন্নি অনুসারীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

 পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত