২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
গত ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে কেবল একটি সেবা খাত হিসেবে নয়, বরং দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির প্রায় ২ শতাংশ হলেও ভবিষ্যতে তা পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে দক্ষ ও আধুনিক মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। সেই লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, শিক্ষা খাতে এই বৃহৎ বিনিয়োগের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত ও জবাবদিহিমূলক শিক্ষা কাঠামো গড়ে তুলতে কাজ করছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬