শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা -এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে এম খালেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা এবং বিএনপির প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের লাখো নেতাকর্মীকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরী।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করেন এবং তার আদর্শে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ।
পরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬