বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আতঙ্কে রোগী-স্বজন

লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স ঝুঁকিতে, বড় দুর্ঘটনার আশঙ্কা

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন বর্তমানে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। হাসপাতাল চত্বরজুড়ে বড় বড় গাছ ভবনের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

৩৩ শয্যার এ হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন গড়ে ৫০-৬০ জন নারী, পুরুষ ও শিশু এখানে ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। ফলে ঝুঁকির মধ্যেই সেবা নিতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

রোগী ও অভিভাবকদের অভিযোগ, নারী ও পুরুষ ওয়ার্ডের উত্তর পাশে বড় বড় গাছ থাকায় ঝড়-তুফানে যেকোনো সময় গাছ ভেঙে পড়ে ভবনের ওপর ধসে পড়তে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ওয়ার্ড ভবনের একেবারে পাশেই বিভিন্ন প্রজাতির বড় আকারের গাছ রয়েছে, যা স্পষ্টভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে একটি অর্জুন গাছ ঝড়ে পড়ে ভবনের আংশিক ক্ষতি করেছিল। তখন অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, হাসপাতাল ও আবাসিক এলাকায় বড় গাছগুলোর কারণে সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে যেকোনো সময় গাছ পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, হাসপাতাল ও আবাসিক ভবনগুলো নিরাপদ রাখতে বন বিভাগের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ করা হবে।

#লাখাই_স্বাস্থ্যঝুঁকি #হাসপাতাল_নিরাপত্তা #HobiganjNews

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স ঝুঁকিতে, বড় দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন বর্তমানে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। হাসপাতাল চত্বরজুড়ে বড় বড় গাছ ভবনের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

৩৩ শয্যার এ হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন গড়ে ৫০-৬০ জন নারী, পুরুষ ও শিশু এখানে ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। ফলে ঝুঁকির মধ্যেই সেবা নিতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

রোগী ও অভিভাবকদের অভিযোগ, নারী ও পুরুষ ওয়ার্ডের উত্তর পাশে বড় বড় গাছ থাকায় ঝড়-তুফানে যেকোনো সময় গাছ ভেঙে পড়ে ভবনের ওপর ধসে পড়তে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ওয়ার্ড ভবনের একেবারে পাশেই বিভিন্ন প্রজাতির বড় আকারের গাছ রয়েছে, যা স্পষ্টভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে একটি অর্জুন গাছ ঝড়ে পড়ে ভবনের আংশিক ক্ষতি করেছিল। তখন অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, হাসপাতাল ও আবাসিক এলাকায় বড় গাছগুলোর কারণে সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে যেকোনো সময় গাছ পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, হাসপাতাল ও আবাসিক ভবনগুলো নিরাপদ রাখতে বন বিভাগের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত