মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শান্তিপূর্ণ ভোটে নতুন কমিটি গঠন

লাখাই কালাউক বাজার সমিতির নির্বাচনে সভাপতি জিতু, সম্পাদক ইমরান

ছবি: চেকপোস্ট

লাখাই উপজেলা এর কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হাজী জিতু মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমরান আহমেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৫৪ জন ভোটারের মধ্যে ৩৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হাজী জিতু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ইমরান আহমেদ ১৮৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আহমেদ পান ১৪২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হক ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রানা আহমেদ ২৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং অর্থ সম্পাদক পদে তফসির মিয়া ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২৬টি।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের সদস্যরা এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব। ভোটগ্রহণে সহায়তা করেন শিক্ষক ও পোলিং কর্মকর্তারা।

নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় লাখাই থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, নির্বাচনটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

#হবিগঞ্জ_সংবাদ #লাখাই_নির্বাচন #ব্যবসায়ী_সমিতি

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লাখাই কালাউক বাজার সমিতির নির্বাচনে সভাপতি জিতু, সম্পাদক ইমরান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

লাখাই উপজেলা এর কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হাজী জিতু মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমরান আহমেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৫৪ জন ভোটারের মধ্যে ৩৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হাজী জিতু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ইমরান আহমেদ ১৮৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আহমেদ পান ১৪২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হক ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রানা আহমেদ ২৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং অর্থ সম্পাদক পদে তফসির মিয়া ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২৬টি।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের সদস্যরা এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব। ভোটগ্রহণে সহায়তা করেন শিক্ষক ও পোলিং কর্মকর্তারা।

নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় লাখাই থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, নির্বাচনটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত