হবিগঞ্জের লাখাইয়ে র্যাব-৯ এর অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ–লাখাই–নাসিরনগর–সরাইল আঞ্চলিক মহাসড়কের মোড়াকরি ইউনিয়নের বলবদ্র ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় হবিগঞ্জ থেকে ঢাকাগামী রুপালি বাংলা বাসে তল্লাশি চালিয়ে গাঁজার চালান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বাসের নির্দিষ্ট সিট ও ইঞ্জিন কভারে কৌশলে লুকিয়ে রাখা ব্যাগ থেকে কসটেপে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শরিফ উদ্দিন, শাবুল মিয়া ও কামাল উদ্দিন। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬