শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মামলার তদন্তে আসামি আদালতে প্রেরণ

র‍্যাবের অভিযানে লাখাইয়ের শিক্ষার্থী উদ্ধার, অপহরণ মামলার আসামি আটক

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলার অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আফজল মিয়া (২২)কে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে ভিকটিম পরিবারের সদস্যদের ফোনে জানান, তাকে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন একটি বাসায় আটকে রাখা হয়েছিল।

গত ২১ এপ্রিল ওই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে লাখাই থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

লাখাই থানার তদন্ত কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

#র‍্যাব #লাখাই #অপহরণ_মামলা

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

র‍্যাবের অভিযানে লাখাইয়ের শিক্ষার্থী উদ্ধার, অপহরণ মামলার আসামি আটক

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলার অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আফজল মিয়া (২২)কে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে ভিকটিম পরিবারের সদস্যদের ফোনে জানান, তাকে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন একটি বাসায় আটকে রাখা হয়েছিল।

গত ২১ এপ্রিল ওই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে লাখাই থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

লাখাই থানার তদন্ত কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত