রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চোরাকারবারি পলাতক

রৌমারী সীমান্তে ১,২৬০ কেজি ভারতীয় জিরা ও নৌকা জব্দ করল বিজিবি

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

শনিবার (৬ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবের আলগা বিওপি এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪২ বস্তা ভারতীয় জিরা (১,২৬০ কেজি) এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে চোরাচালানবিরোধী তৎপরতায় আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

#বিজিবি #চোরাচালান_বিরোধী_অভিযান #রৌমারী_সীমান্ত

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

রৌমারী সীমান্তে ১,২৬০ কেজি ভারতীয় জিরা ও নৌকা জব্দ করল বিজিবি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

শনিবার (৬ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবের আলগা বিওপি এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪২ বস্তা ভারতীয় জিরা (১,২৬০ কেজি) এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে চোরাচালানবিরোধী তৎপরতায় আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত