শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সালিশে বিচ্ছেদের সিদ্ধান্ত

রৌমারীতে বিচ্ছেদের রায়: প্রেমিক-প্রেমিকার কান্নার ভিডিও ভাইরাল

ছবি: চেকপোস্ট

ভালোবাসার টানে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া এক তরুণ-তরুণীর সম্পর্ক শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে গড়ায়, আর সেই মুহূর্তের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ঘটনাটি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের। জানা যায়, মোঃ কবির হোসেন (১৯) তার প্রেমিকার সঙ্গে ঘর ছেড়ে অজানার পথে পাড়ি দেন। পরে মেয়েটির পরিবার তাকে না পেয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পরিবারের উপস্থিতিতে জানানো হয়, তাদের সম্পর্কের স্বীকৃতি দেওয়া সম্ভব নয় এবং বিচ্ছেদের পথই বেছে নিতে হবে।

তবে এই সিদ্ধান্তে কেউই সম্মত ছিলেন না। প্রিয়জনকে হারানোর বেদনায় একে অপরকে জড়িয়ে ধরে অঝোরে কান্নায় ভেঙে পড়েন প্রেমিক-প্রেমিকা। উপস্থিত লোকজন ও পারিবারিক চাপের মধ্যেও তাদের আবেগ থামানো যায়নি। সেই মুহূর্তের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পদ্মার চর এলাকার মোঃ জাহিদুর ইসলামের ছেলে। তার প্রেমিকা একই উপজেলার বাসিন্দা।

ঘটনার বিষয়ে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বলেন,
“ছেলে-মেয়ে প্রেম করে পালিয়েছিল। পরে উভয় পরিবারের সম্মতিতে বৈঠক করা হয়। কিন্তু কেউ কাউকে ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি জটিল হয়।”

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী জানান,
“পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর ভাইরাল ভিডিও ঘিরে চলছে নানা আলোচনা।

#ভাইরালভিডিও #রৌমারী #প্রেমকাহিনি

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

রৌমারীতে বিচ্ছেদের রায়: প্রেমিক-প্রেমিকার কান্নার ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত