বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি আয়োজিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে ইউআইইউ মার্স রোভার টিম।
ইউআইইউ’র সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের (CAIR) এই দলটি যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখায়। মোট ১১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে চূড়ান্ত ৩৮টি দলের মধ্যে জায়গা করে নিয়ে তারা বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান নিশ্চিত করে।
চার দিনব্যাপী চূড়ান্ত পর্বে বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন ও রোবোটিক মিশন সফলভাবে সম্পন্ন করে দলটি ৪০০-এর বেশি পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান অর্জন করে। একইসঙ্গে তারা বেস্ট অটোনামাস সিস্টেম স্বীকৃতিও লাভ করে।
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এই অর্জন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ইউআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো দেশের প্রযুক্তি ও উদ্ভাবন সক্ষমতার প্রতিফলন।
দলটির নেতৃত্বে ছিলেন ইউআইইউ’র শিক্ষার্থীরা এবং তাদের পেছনে কাজ করেছেন শিক্ষক, গবেষক ও শিল্প সহযোগীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দীর্ঘমেয়াদি গবেষণা, উদ্ভাবন ও সহযোগিতার ফলেই এই আন্তর্জাতিক সাফল্য এসেছে।
এই অর্জনের মাধ্যমে ইউআইইউ মার্স রোভার টিম আবারও প্রমাণ করেছে বাংলাদেশও বিশ্বমানের রোবোটিক্স ও মহাকাশ গবেষণায় নেতৃত্ব দিতে সক্ষম।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬