বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অর্থ অপচয় রোধে কড়া অবস্থান

রাসিকের বিদেশযাত্রা আটকালেন প্রধানমন্ত্রী, প্রকৌশলীর সফর অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের (রাজশাহী সিটি করপোরেশন) প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি ফ্রান্সে যাওয়ার আবেদন করেছিলেন। তবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সফর অনুমোদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের একটি সারসংক্ষেপের ওপর মন্তব্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের পরিকল্পনা ছিল।

প্রধানমন্ত্রীর মতে, এ ধরনের প্রযুক্তিগত বিষয়ে প্রকৌশলীদের অংশগ্রহণই যথাযথ এবং প্রশাসকের সফর প্রয়োজনীয় নয়। তিনি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পে বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

সরকারি সূত্র জানায়, উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অগ্রাধিকার দিয়ে বিদেশ ভ্রমণে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন সিটি করপোরেশনের বিদেশ সফর প্রস্তাবও একইভাবে নাকচ করা হয়েছিল বলে জানা গেছে।

#রাজশাহীসিটিকরপোরেশন #বিদেশসফর #সরকারিনির্দেশ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

রাসিকের বিদেশযাত্রা আটকালেন প্রধানমন্ত্রী, প্রকৌশলীর সফর অনুমোদন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

রাজশাহী সিটি করপোরেশনের (রাজশাহী সিটি করপোরেশন) প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি ফ্রান্সে যাওয়ার আবেদন করেছিলেন। তবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সফর অনুমোদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের একটি সারসংক্ষেপের ওপর মন্তব্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের পরিকল্পনা ছিল।

প্রধানমন্ত্রীর মতে, এ ধরনের প্রযুক্তিগত বিষয়ে প্রকৌশলীদের অংশগ্রহণই যথাযথ এবং প্রশাসকের সফর প্রয়োজনীয় নয়। তিনি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পে বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

সরকারি সূত্র জানায়, উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অগ্রাধিকার দিয়ে বিদেশ ভ্রমণে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন সিটি করপোরেশনের বিদেশ সফর প্রস্তাবও একইভাবে নাকচ করা হয়েছিল বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত